খাগড়াছড়িতে ১৯ জেএমবি’র বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্যগ্রহণ
২০০৫ সালের সিরিজ বোমা হামলার মামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি‘র ১৯ সদস্যেদের বিরুদ্ধে আরও তিন জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য্যের বিশেষ আদালতের এ সাক্ষ্যগ্রহণ করা হয়।
একইদিন আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আগামী ৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এর আগে আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্যরে আদালতে হাজির করা হয় এবং স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে খাগড়াছড়ি কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ মামলায় রোববার গ্রহণ করা তিনজনসহ ৪৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণকালে আদালতে ১৯ আসামির মধ্যে জামিনে থাকা তিনজনসহ ১৩ আসামি উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পক্ষে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, দেশের বিভিন্ন জেলায় মামলায় থাকায় ৬ আসামি আদালতে হাজির ছিল না।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন জেলার সঙ্গে একযোগে খাগড়াছড়ির মুক্তমঞ্চ, আদালত প্রাঙ্গণ ও হাসপাতাল এলাকায় সিরিজি বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা।
এ ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার আরিফুল ইসলাম ওরফে নাসিরকে আটক করা হলে বেরিয়ে আসে সারাদেশে সিরিজ বোমা হামলার চাঞ্চল্যকর তথ্য।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ