৩ হাজার ছাত্রী পেল স্যানেটারি ন্যাপকিন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের এডিপি’র আওতায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের তিন হাজার ছাত্রী পেল স্যানেটারি ন্যাপকিন। মঙ্গলবার দুপুরে তুমলিয়া বালক উচ্চবিদ্যালয় মাঠে এই ন্যাপকিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপজেলার মাধ্যমিক পর্যায়ের তিন হাজার ছাত্রীর হাতে স্যানেটারি ন্যাপকিন তুলে দেন।
কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, শর্মিলী দাস মিলি, প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার কমান্ডার মো. শামসুল আলম মিয়া বিএন (অব.), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন ফ্রান্সিস রিবেরু, সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ক্রিসটিনা রোজারিও, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াসমিন, পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী কিরণ এসএসআরএ প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রি, তদন্তে কমিটি
- ২ সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে
- ৩ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ৪ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৫ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু