ঝালকাঠিতে জাপার শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান
ঝালকাঠি জেলা জাতীয় পার্টি (জাপা) ও ছাত্র সমাজের শতাধিক নেতাকর্মী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার দুপুর ১টার দিকে শহরের রোনালছে রোডস্থ মন্ত্রীর বাসভবনে নেতৃবৃন্দ যোগদান করেন।
জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন হাওলাদার চুন্নুর নেতৃত্বে প্রচার সম্পাদক আ. রাজ্জাক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন খান, অর্থ-সম্পাদক চন্দ্র কুন্ডুসহ অর্ধ-শতাধিক নেতাকর্মী এবং জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে প্রায় অর্ধ-শত নেতাকর্মী জেলা জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন।
এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১
- ২ ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের
- ৩ ২০ হাজার টাকার বিল দিতে না পেরে ৪ মাসের জেল, ডিসির উদ্যোগে মুক্তি
- ৪ পুলিশ ম্যানেজের কথা বলে স্বেচ্ছাসেবক দল নেতার টাকা আদায়
- ৫ অর্থ আত্মসাতের দায়ে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালককে অব্যাহতি