গরম পানিতে স্ত্রীর মুখ ঝলসে দিলেন স্বামী
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরম পানি ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিয়েছেন এক স্বামী। সোমবার ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
দগ্ধ তাছলিমা আক্তার উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। ঘটনার পর থেকে জলিল পলাতক রয়েছেন।
অসুস্থ গৃহবধূকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান।
তিনি জানান, বিয়ের পর থেকেই টাকার জন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন করতেন স্বামী। কিছু দিন আগে স্বামীর অনুরোধে পদক্ষেপ নামের একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে দেন স্ত্রী।
ওই ঋণ নেয়ার পর জলিল সাপ্তাহিক কিস্তির টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে রোববার কথাকাটাকাটির এক পর্যায়ে চুলায় ভাত রান্নার গরম পানি তুলে মুখে ছুড়ে মারেন জলিল।
ওই গৃহবধূ সোমবার দুপুরে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আসাদুজ্জামান।
মো. আমিনুল ইসলাম/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রি, তদন্তে কমিটি
- ২ সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে
- ৩ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ৪ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৫ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু