কালীগঞ্জে ২ চাল ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরের কালীগঞ্জ বাজারে নির্দিষ্ট মজুদের চেয়ে অধিক চাল মজুদ করার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত চাল ব্যবসায়ীরা হলেন- কালীগঞ্জ বাজারের মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডরের মালিক বাদল চন্দ্র দাস ও মেসার্স জামান স্টোরের মালিক মো. জামান মিয়া।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেনের নেতৃত্বে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্দিষ্ট মজুদের চেয়ে অধিক চাল মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডারকে ৩০ হাজার টাকা এবং মেসার্স জামান স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সূত্র আরো জানায়, ব্যবসায়ীদের কাছে সর্বোচ্চ ১৫ টন চাল মজুদ থাকার কথা। কিন্তু মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডারে ৬৫.৭ টন এবং মেসার্স জামান স্টোরে ২৯.২৫ টন চাউল মজুদ পাওয়া যায়। পরে দিনের মধ্যে মজুদকৃত চাল অন্য ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়ার শর্তে মুচলেকা নেয়া হয়।
আব্দুর রহমান আরমান/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রি, তদন্তে কমিটি
- ২ সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে
- ৩ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ৪ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৫ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু