মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার হামিদপুরপাড়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- হামিদপুর পাড়ার গোলাম মোস্তফার ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাধুরী ও ২য় শ্রেণীতে পড়ুয়া ছেলে মাহাবুব।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তর্তা (ওসি) আহম্মেদ কবির জানান, মাধুরী ও মাহাবুব বাড়ির পাশে খেলা করার সময় একটি ডোবায় পড়ে যায়। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ভাই-বোনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক