মানিকছড়িতে আ.লীগের সড়ক অবরোধ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে এবং এ নিয়োগ বাতিলের দাবিতে এবার মাঠে নেমেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ।
শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খাগড়ছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ করে এ নিয়োগের প্রতিবাদ করে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা।
অবরোধ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেনসহ প্রমুখ।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এমএ জব্বারের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিএনপি ও জামায়তের লোকদের নিয়োগ দেয়ার অভিযোগ করে তাদেরকে মানিকছড়িতে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধার মূল্যায়ন না করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে দেয়া নিয়োগ বাতিল করে পুনঃনিয়োগের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ