খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রহরী নিহত
খাগড়াছড়িতে থ্রি হুইলার ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক বনপ্রহরী নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান মিয়া জেলার দীঘিনালার নারাইছড়ি রেঞ্জের বনপ্রহরী। আহতরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. মাহবুব হোসেন (২৭) ও দীঘিনালা উপজেলার মো. বেলাল হোসেনের ৩ বছরের শিশু কন্যা নারগিস।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় সুলতান মিয়াকে চট্টগ্রাম নেয়ার পথে মারা যায়।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ