শ্রীপুরে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তর গ্রামে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে রাকিব মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক রাকিব মিয়া উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। সোমবার ভোর রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষিতা মাওনা উত্তরপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সোয়েটার উৎপাদকারী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতো।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন মিয়া ধর্ষিতার বরাত দিয়ে জানান, রোববার রাত ৮টায় উপজেলার একটি কারখানা ছুটি হলে বাড়ি ফিরছিলেন ধর্ষণের শিকার নারী শ্রমিক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় লেগুনা থেকে নেমে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রাকিব মিয়াসহ আরও দুইজন জোরপূর্বক তাকে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় তার আর্তচিৎকারে পথচারীরা এসে তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে রোববার রাতেই ধর্ষিতা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করলে সোমবার ভোরে রাকিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত যুবককে জেলহাজতে প্রেরণ করে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিুনল ইসলাম/এমএএস/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক-জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম
- ২ কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুর
- ৩ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ৪ কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ৫ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা