জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক কেন্দ্র অনুমোদন
বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগীয় শহরে ভূমি অধিগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণে ১১৯ কোটি ২ লক্ষ টাকার একটি প্রকল্প একনেকের সভায় অনুমোদিত হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলানগরস্থ পরিকল্পনা কমিশনের একনেক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর জানায়, প্রতিটি কেন্দ্রে ১ একর জমিতে ৫০ হাজার বর্গফুটের ১০-তলা ভবন নির্মিত হবে। পরীক্ষা অনুষ্ঠান, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি কর্মকাণ্ড এসব কেন্দ্র থেকে পরিচালিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে ও শিক্ষার সার্বিক উন্নয়নে অনুমোদিত এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।
একনেক-এ প্রকল্পটি অনুমোদিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দ্বিতীয় পর্যায়ে অপর ৩টি বিভাগীয় শহরে জাতীয় বিশ্বদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক-জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম
- ২ কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুর
- ৩ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ৪ কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ৫ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা