কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক ২
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা আষাঢ়িয়ার চর এলাকায় একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিছসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা কাপড়ের বাজার মূল্য ৯১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টায় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার কোতয়ালি থানার শরিফপুর গ্রামের মৃত রাজ্জাকের ছেলে সাকিব (১৯) ও একই উপজেলার বামরাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (২২)।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার জানান, কুমিল্লায় ভারতীয় বর্ডার থেকে চোরাচালানের মাধ্যমে একটি মাইক্রোবাস ৯১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২৯০ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে হাইওয়ে থানার টিআই তৈয়বুর রহমান এসআই আশরাফ উদ্দীন, এএসআই রিপন, এটিএসআই আমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।
এসময় প্রায় এক ঘণ্টা মাইক্রোবাসটি ধাওয়া দিয়ে মেঘনা আষাঢ়িয়ার চর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী
- ২ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ৩ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৪ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৫ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে