দেয়াল ধসে গাজীপুরে শিশুর মৃত্যু
গাজীপুরে দেয়ালচাপা পড়ে জাহিদ নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের বসুগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা ও খালা আহত হয়েছেন।
নিহত জাহিদ কিশোরগঞ্জের বাজিতপুর থানার চাদালচর এলাকার সুমন মিয়ার ছেলে। আহতরা হলেন- জাহিদের মা রীনা আক্তার ও খালা রুনা আক্তার।
এলাকাবাসী জানান, জাহিদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে মা ও খালার সঙ্গে ঘুমাতে যায় সে। এদিকে তাদের পাশের রমিজ উদ্দিনের বাড়ির মাটির ঘর অপসারণের কাজ চলছিল। শুক্রবার থেকে টানা বৃষ্টি হওয়ায় ওই কাজ বন্ধ ছিল। শনিবার ভোর রাত ৩টার দিকে ওই ঘরের দেয়াল ধসে পাশের ঘরে পড়ে। এতে মাটি চাপা পড়ে জাহিদ ঘটনাস্থলে নিহত এবং তার মা ও খালা আহত হয়।
স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক-জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম
- ২ কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুর
- ৩ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ৪ কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ৫ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা