দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক
পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের জনসংযোগ শাখার প্রধান রমেশ চাকমাসহ (৬০) দুজনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার বড়াদম এলাকার হেডম্যান পাড়া গ্রামের রুনা চাকমা বাড়ি থেকে তাদের আটক করে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
আটকরা হলেন- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকার মৃত মঙ্গল চন্দ্র চাকমার ছেলে রমেশ চাকমা (৬০) ও দীঘিনালার বৌদ্ধপাড়া গ্রামের বিভূতিভূষণ চাকমার ছেলে অমর চাকমা (৫৮)। তিনি রমেশ চাকমার ব্যক্তিগত সহকারী। এসময় তাদের সঙ্গে থাকা একটি চাইনিজ পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
এর আগে শুক্রবার দিবাগত রাতে চার ইউপিডিএফ কর্মীকে আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাদের দেয়া তথ্যমতে এক অভিযানে একটি আমেরিকার তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ