লংগদুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত উপজেলা লংগদুর ভাসাইন্যাদম ইউনিয়নের রাঙ্গাপানিছড়া নামক এলাকায় কাপ্তাই লেকের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- একই এলাকার মো. নাছির উদ্দিনের মেয়ে লিমা আক্তার (৬) ও ছেলে আবদুল কাদের (৩)।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে ওই দুই শিশু নিজেদের ঘরের পাশে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ কাপ্তাই লেকের পানিতে পড়ে যায় তারা। বিকেলে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।
নিহত দুই শিশুর বাবা মো. নাছির উদ্দিন জানান, প্রতিদিন ঘরের পাশে ভাই-বোন খেলাধুলা করত। সকালে হঠাৎ যে তারা পানিতে পড়ে গেছে তা কেউ টের পায়নি।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত