ট্রেনের নিচে ঝাঁপ : মা বাঁচলেও সন্তানের মৃত্যু
ছবি-ফাইল
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ফাতেমা বেগম নামে এক গৃহবধূ। এ সময় শিশুসন্তান ফাহিম (৪) দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে নিহত হলেও বেঁচে গেছেন ওই গৃহবধূ। তার মাথায় ও কোমরে আঘাত লেগেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকায় নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাতেমা। আহত ফাতেমা উত্তর মাসদাইর এলাকার উকিলের বাড়ির ভাড়াটিয়া ভ্যানচালক বাদশাহ মিয়ার স্ত্রী।
স্থানীয় সিদ্দিকুর রহমান জানান, ভ্যানচালক বাদশাহ মিয়া চারটি বিয়ে করেছেন। এর মধ্যে ফাতেমা প্রথম স্ত্রী। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রীদের নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। এরই জেরে ফাতেমা সকাল সাড়ে ১০টার দিকে হকবাজার এলাকায় ছেলে ফাহিমকে নিয়ে নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় শিশুটি মারা যায় আর ফাতেমাকে আহতাবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান, রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। আহত গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য পুলিশ চেষ্টা করছে।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু