বেগম জিয়ার আপ্যায়নে ফেনীতে ৩০ পদ
ছবি-ফাইল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথে আজ দুপুরে ফেনীতে যাত্রা বিরতি করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। কেন্দ্রীয় তিন শতাধিক নেতাও তার সঙ্গে দুপুরের খাবার খাবেন।
তাই বেগম জিয়ার আপ্যায়নে খাবার মেন্যুতে ৩০ পদের খাবার থাকছে বলে জানিয়েছে ফেনী জেলা বিএনপি।
আপ্যায়নের দায়িত্বে থাকা জেলা বিএনপির নেতা আলাল উদ্দিন আলান বলেন, ম্যাডামের খাবারের তালিকায় কই, ইলিশ, পাবদা, চিংড়ি ও কোরাল। সঙ্গে পরশুরামের খণ্ডলের মিষ্টি, সোনাগাজীর চরাঞ্চলের দধি, সন্দেশসহ বিভিন্ন পিঠাপুলি।
এদিকে বেগম জিয়াকে স্বাগত জানাতে নানা বাধা বিপত্তি অতিক্রম করে মহিপালসহ মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।
জহিরুল হক মিলু/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা