খালেদাকে স্বাগত জানাতে কুমিল্লার মহাসড়কে নেতাকর্মীরা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৭ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
শনিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহর কুমিল্লার দাউদকান্দী অংশে আসলেও নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে পুরো অংশের মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন।
এদিকে মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্বার, বুড়িচং ও সদর দক্ষিণ এলাকায় মহাসড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন।
দুপুর দেড়টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমবেত হলে সেখানে পুলিশ লাঠি চার্জ করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা ব্যানার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতা ইউসুফ মোল্লা টিপু।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থানে বাধা দিচ্ছে।
কামাল উদ্দিন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা