কুমিল্লায় দুটি হাসপাতাল বন্ধ ঘোষণা
স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া হাসপাতালের কার্যক্রম পরিচালনার অভিযোগে কুমিল্লার দুটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জেলার দাউদকান্দির অ্যাপোলো প্লাস হাসপাতাল এবং চান্দিনার মেডিনোভা হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। মঙ্গলবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান আকস্মিকভাবে ওই দুটি হাসপাতালে অভিযান চালান। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানান, অন্যান্য উপজেলায়ও অনুরুপ অনেক অবৈধ হাসপাতাল রয়েছে। তাই স্বাস্থ্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
কামাল উদ্দিন/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে