শিশুকে শ্বাসরোধে হত্যা : কিশোর আটক
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে সাকিব (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে টঙ্গী থানার পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার এবং ঘাতক রিয়াজকে (১৭) আটক করে।
নিহত সাকিব নেত্রকোনার সুষম দূর্গাপুর থানার বিড়িসিড়ি এলাকার আলাল মিয়ার ছেলে। সাকিবের পরিবার টঙ্গীর খাপাড়া এলাকার ইসমাইলের বাড়িতে ভাড়া থাকেন। সে টঙ্গীর ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
আটক রিয়াজ টঙ্গীর খা পাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে। সেও স্বপরিবারে টঙ্গীর খা পাড়া এলাকায় ভাড়া থেকে হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত। তবে সম্প্রতি তার চাকরি চলে যায়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত সাকিব এবং আটক রিয়াজের পরিবার পাশাপাশি বাড়িতে থাকত এবং সাকিব প্রায়ই রিয়াজের বাসায় আসা যাওয়া করত। সাকিব মঙ্গলবার সকালে রিয়াজের বাসায় গেলে সাকিবকে ঘর থেকে বের করে দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রিয়াজ গলা টিপে শ্বাসরোধ করে সাকিবকে হত্যা করে। পরে তার মরদেহ রিয়াজের খাটের নিচে লুকিয়ে রাখে। এদিকে সাকিবকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা সম্ভব্য সকল স্থানে খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করে।
বুধবার সকালে রিয়াজের মা খাটের নিচে সাকিবের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাকিবের মরদেহ উদ্ধার এবং রিয়াজকে আটক করে।
আমিনুল ইসলাম/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ