চাঁপাইনবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় রেলওয়ের জায়গায় নির্মিত প্রায় ৮০টি অবৈধ স্থাপনা বুধবার উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (পাকশী) মো. ইউনুস আলী জানান, মহাডাঙ্গা এলাকায় রেলওয়ের প্রায় ৭ একর জায়গা ফসলি জমি হিসেবে স্থানীয়দের লিজ দেয়া ছিল। কিন্তু কিছুদিন পূর্বে ওই জমিতে হঠাৎ করে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। বিষয়টি জানতে পেরে ওইসব স্থাপনা সরাতে অবৈধ দখলদারদের কয়েকবার নোটিস ও ওই এলাকায় মাইকযোগে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এরপরেও তারা স্থাপনা না সরানোয় বুধবার সকাল থেকে ৮০টি পাকা, আধাপাকা ও কাঁচা অবৈধ স্থাপনা সরানোর কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সময় প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (রাজশাহী) ড. আব্দুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ স্থানীয় পুলিশ প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১
- ২ ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের
- ৩ ২০ হাজার টাকার বিল দিতে না পেরে ৪ মাসের জেল, ডিসির উদ্যোগে মুক্তি
- ৪ পুলিশ ম্যানেজের কথা বলে স্বেচ্ছাসেবক দল নেতার টাকা আদায়
- ৫ অর্থ আত্মসাতের দায়ে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালককে অব্যাহতি