রাঙ্গামাটিতে পর্যটকবাহী বোটে আগুন
রাঙ্গামাটিতে পর্যটকবাহী একটি ইঞ্জিনবোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বোটটির ছাদ পুড়ে যায়। শুক্রবার বিকেলের দিকে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হাজারিবাক এলাকার একটি রেস্টুরেন্টের ঘাটে এ ঘটনা ঘটে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তবে কে বা কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বিস্তারিত জানাতে পারেন নি তিনি।
ওসি জানান, একটি ইঞ্জিনবোট নিয়ে কাপ্তাই লেকে নৌ ভ্রমণে রাঙ্গামাটি শহর থেকে সুবলং ঝরনা স্পট বেড়াতে যান বাইরে থেকে আসা ৭ পর্যটক। ফেরার পথে দুপুরের খাবার খেতে ওঠেন ওই রেস্টুরেন্টে। ওই সময়ের মধ্যে বোটটিতে আগুন ধরিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে বোটসহ পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত