ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি হেরোইন উদ্ধার

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২০ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর ঘাট এলাকা থেকে ৪ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের এএসপি (হেড কোয়ার্টার) আব্দুল হাই সোমবার দুপুরে জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাকিমপুর এলাকায় রোববার রাত ১০টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় এক চোরাকারবারি। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ১০০ গ্রাম হোরোইন উদ্ধার করে পুলিশ।

আব্দুল্লাহ/এফএ/এমএস

আরও পড়ুন