চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ভারতীয় রুপিসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকা থেকে সোমবার সকালে এক কেজি ৫৮ গ্রাম হেরোইন ও ২ লাখ ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে র্যাব।
আটক মো. আলম (৪২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, মাদক ও জাল রুপি লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টার দিকে নরেন্দ্রপুর মোন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমকে আটক করে র্যাব।
এসময় তার কাছ থেকে এক কেজি ৫৮ গ্রাম হেরোইন ও ২ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। আটক হেরোইনের মূল্য এক কোটি টাকা বলে জানায় ওই কর্মকর্তা।
আব্দুল্লাহ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১
- ২ ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের
- ৩ ২০ হাজার টাকার বিল দিতে না পেরে ৪ মাসের জেল, ডিসির উদ্যোগে মুক্তি
- ৪ পুলিশ ম্যানেজের কথা বলে স্বেচ্ছাসেবক দল নেতার টাকা আদায়
- ৫ অর্থ আত্মসাতের দায়ে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালককে অব্যাহতি