ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চকরিয়ায় ট্রাকচাপায় রিকশারোহী নিহত : স্ত্রী-সন্তান আহত

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৭ জুলাই ২০১৫

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও শিশুপুত্র। মঙ্গলবার সকাল ১১টায় চকরিয়ার চিরিঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম অনিল (৩০)। আহত স্ত্রী শোভা (২২) ও চার বছরের শিশু। তবে শিশুটির নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া চিরিঙ্গা এলাকায় একটি ট্রাক আরোহীসহ রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনিল মারা যান। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের হাসপাতালে নিয়ে যান। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায় বলে জানা গেছে।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও অন্যরা পলাতক রয়েছেন। মরদেহ পুলিশের জিম্মায় রয়েছে।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর