এনায়েতপুরে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জের এনায়েতপুরে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। বৃহস্পতিবার রাতে এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের ভেকা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- বেকা গ্রামের কৃষি দিনমজুর জামাল হোসেনের ছেলে সোহাগ (৭) ও মেয়ে আল্লাদি (৫)।
শুক্রবার দুপুরে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে শোয়ার ঘরে আগুন লাগে। এ অবস্থায় স্থানীয়রা আগুন নেভানোর পর দগ্ধ দুই ভাইবোনকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নেয়ার পথে রাতেই শিশু সোহাগ মারা যায়।
পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় আল্লাদি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত