রাঙ্গামাটিতে শতাধিক দোকান-বসতবাড়ি ভস্মীভূত
রাঙ্গামাটিতে আকস্মিক অগ্নিকাণ্ডে দোকানসহ শতাধিক বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে শহরের রিজার্ভ বাজারের ২ নম্বর পাথরঘাটা এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত আড়াইটার দিকে ওই এলাকার একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে যান রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা। কিন্তু ততক্ষণেই ৬ দোকানসহ শতাধিক বসতবাড়ি পুড়ে যায়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ দমকল কর্মীর প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু তার আগেই কমপক্ষে শতাধিক স্থাপনা ভস্মীভূত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ