মুরগির সঙ্গে শত্রুতা!
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দুই শতাধিক মুরগি পুড়ে মারা গেছে। বুধবার গভীর রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে সাইদুল কাজীর মুরগির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক সাইদুল কাজী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। সুমন সরদার নামে স্থানীয় এক যুবকের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, গত ১০ নভেম্বর সুমন সরদার অস্ত্রের মুখে আমাকে মারধর করে এবং সাদা কাগজে সই নেয়। এ বিষয় থানায় মামলা করা হলে সুমন গ্রেফতার হয়ে বর্তমানে অস্ত্র মামলায় জেল হাজতে রয়েছে। তার লোকজন আমাকে মামলা তুলে নেয়ার জন্য বার বার হুমকি দিয়ে যাচ্ছে। আমার ওপর ক্ষিপ্ত হয়ে সুমনের সহযোগীরা মুরগির খামারে আগুন দিয়েছে।
এ ব্যাপারে ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য নাজমুল আলম রাজু গাজী বলেন, সুমন সরদার তার দলবল নিয়ে এ রকম ঘটনা অনেকবার ঘটিয়েছে। তবে সুমন এখন জেলহাজতে থাকায় তার সহযোগীরা সাইদুলের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
হাসান মামুন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার