ফতুল্লায় বট গাছে যুবকের ঝুলন্ত মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বট গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাজু (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর মরা খালপাড় সীমানাবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রাজু ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জনি মিয়ার পালিত ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বট গাছে ঝুলন্ত অবস্থায় থাকা রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা