১০ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌপথ শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এরআগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় যানবাহন নিয়ে আটকা পড়ে চারটি ফেরি। আর পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে ছােট বড় মিলে প্রায় তিন শতাধিক যানবাহনের লাইন পড়ে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে যাওয়ায় শুক্রবার সকাল সোয়া ১০টা থেকে থেমে থাকা যানবাহন নিয়ে যাত্রা শুরু করে এ রুটের ফেরিগুলো।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা