বছরের শুরুতে বই পেয়ে খুশি রাঙ্গামাটির শিক্ষার্থীরা
নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতল রাঙ্গামাটির ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার সকালে সদরসহ জেলার স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। এতে খুশিতে মাতে তারা।
রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বনরুপা আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক বই বিতরণ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।
বই বিতরণ উৎসবে বিভিন্ন স্কুলে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যববস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থী।
এবছর প্রথম দিন দ্বিতীয় বারের মতো প্রাথমিক পর্যায়ে জেলার ২৫ হাজার শিশুর হাতে তুলে দেয়া হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষার পাঠ্যবই।
২০১৮ শিক্ষা বর্ষের জন্য রাঙ্গামাটি জেলায় বিনামূল্যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে প্রায় ২ লাখ ৫০ হাজার পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানায় শিক্ষা বিভাগ।
সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ