ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে আগুনে ৭ দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:১৯ এএম, ০২ জানুয়ারি ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় আগুনে আটটি বসতঘর ও সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, নাওজোর এলাকায় হাবিবুল্লাহ মার্কেটের সামনের পাইপ থেকে গ্যাস বের হচ্ছিল। এক পর্যায়ে ওই গ্যাসে আগুন লেগে মুহূর্তেই তা মার্কেট ও বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে আটটি ঘর ও সাতটি দোকানের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে।

আরএআর/এমএস

আরও পড়ুন