নারায়ণগঞ্জে দুই মণ গাঁজা উদ্ধার
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার সীমানা এলাকায় অভিযান চালিয়ে দুই মণ গাঁজাসহ একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। তবে পিকআপ ভ্যান চালক কৌশলে পালিয়ে গেছে। বুধবার দুপুরে ঘোলাকান্দাইল এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ ও আড়াইহাজার সীমানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৫-১৪৩৭) আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে প্যাকেট করা ৬৩ বান্ডেল গাঁজা জব্দ করা হয়। এর ওজন ৮০ কেজির অধিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই ভাইয়ের ছবি এখন কেবল স্মৃতি, পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু
- ২ মাগুরা স্টাইলে নির্বাচন দিয়ে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ দিয়েছে
- ৩ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি, নিহতদের স্মরণে দোয়া
- ৪ সংস্কারের অভাবে ৮ বছর ধরে বিকল কোটি টাকার সেচপাম্প, কৃষকদের নাভিশ্বাস
- ৫ বরিশালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু