রাজশাহীতে আলাদা অভিযানে গ্রেফতার ৩৩
রাজশাহী নগরীতে আলাদা অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদক। বৃহস্পতিবার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট।
পুলিশ বলছে, অভিযানে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয় আরও ৮ জনকে। এছাড়া ৪০০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা এবং ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় ৮ জনকে।
অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ২ জন এবং নগর ডিবি একজনকে গ্রেফতার করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলাদা অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত