চট্টগ্রামে মোটরসাইকেলে লরির ধাক্কায় নিহত ২
প্রতীকী ছবি
চট্টগ্রামে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের ছালনা এলাকার ফারুক শেখের ছেলে আল আমিন (২১) ও একই এলাকার শহীদ শেখের ছেলে রাব্বি শেখ (১৭)। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, মোটরসাইকেল আরোহী দুই যুবককে তেলবাহী একটি লরি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আল আমিন মারা যান। গুরুতর আহতাবস্থায় রাব্বি শেখ নামে আরেক মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ