ফতুল্লায় ট্রলিচালককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ট্রলিচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বক্তাবলীর লক্ষ্মীনগর পূর্বপাড়া এলাকার আশিক ব্রিকস ফিল্ডে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বক্তাবলীর গোপালনগর এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, তার স্বামী দেলোয়ার হোসেন প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে ট্রলি নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। বেলা ১১টার দিকে তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো স্পষ্টভাবে জানতে পারেননি।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, বক্তাবলীতে একটি ইট ভাটায় কে বা কারা দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে ইট ভাটার খুপটি ঘরে ফেলে চলে যায়। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/এসএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই ভাইয়ের ছবি এখন কেবল স্মৃতি, পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু
- ২ মাগুরা স্টাইলে নির্বাচন দিয়ে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ দিয়েছে
- ৩ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি, নিহতদের স্মরণে দোয়া
- ৪ সংস্কারের অভাবে ৮ বছর ধরে বিকল কোটি টাকার সেচপাম্প, কৃষকদের নাভিশ্বাস
- ৫ বরিশালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু