বিপিএম পদক পেলেন শরীয়তপুরের এসপি
সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা) পেয়েছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
শরীয়তপুর জেলার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ব্যতীত সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন, সফল মাদক ও মৎস্য অভিযান পরিচালনা করেছেন এসপি সাইফুল্লাহ আল মামুন।
সমাজ ভাবনায় নিরন্তর মাদকবিরোধী চেতনা থেকে সামাজিক রূপায়ণ ‘মানিকের’ শাখা প্রশাখা বাংলাদেশের সকল জেলায় ছড়িয়ে দেয়া ছাড়াও সুখী দাম্পত্য জীবনকে অনুপ্রাণিত করতে সাইফুল্লাহ আল মামুনের ব্যতিক্রমী উদ্যোগ 'দম্পতি মেলা ১৭' এবং প্রতি বছর 'কোজাগরি চাঁদ' উৎসব আয়োজন করেন তিনি।
সোমবার রাজধানীর রাজারবাগে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে অসংখ্য প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এসপি সাইফুল্লাহ আল মামুনকে বিপিএম পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসপি সাইফুল্লাহ আল মামুন ২০০১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মো. ছগির হোসেন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত