মহেশপুর থানার আরও চার পুলিশকে প্রত্যাহার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় নৈশকোচে ডাকাতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহেশপুর থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে প্রত্যাহার করা হয়।
এরা হলেন- এসআই আনিচুর রহমান, কনস্টেবল আব্দুল গাফ্ফার, আসাদুল হক ও ইমরান হোসেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত ৪ জানুয়ারি মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী নৈশ কোচ সোনারতরী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জানুয়ারি পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে তদন্তের পর সড়কে কর্তব্যরত অবস্থায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও তিন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
এর আগে সোমবার প্রশাসনিক কারণে একই থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা