সোনারগাঁয়ে ডাকাতের হামলায় যুবক নিহত
ঢাকা-নারায়ণগঞ্জ চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাইক্রোবাসে ডাকাতদের হামলায় জাহিদুর রহমান শাহীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ সময় ডাকাতদের হামলায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মেঘনা টোলপ্লাজার সামনে ঢাকামুখী মাইক্রোবাসে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুর রহমান টাঙ্গাইলের ভোলাপুরের বাসিন্দা। আহতরা হলেন- সবুজ, অনিক ও রহিম মিয়া। আহতদের মধ্যে রহিম মিয়া ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।
আহত রহিম মিয়া জানান, রাতে মাইক্রোবাসযোগে ঢাকা থেকে ফেরার সময় মেঘনা টোলপ্লাজার সামনে একদল ডাকাত মাইক্রোবাসে হামলা চালায়। এ সময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে জাহিদুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা যান।
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এসএম ওবায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের হামলায় নিহতের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই ভাইয়ের ছবি এখন কেবল স্মৃতি, পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু
- ২ মাগুরা স্টাইলে নির্বাচন দিয়ে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ দিয়েছে
- ৩ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি, নিহতদের স্মরণে দোয়া
- ৪ সংস্কারের অভাবে ৮ বছর ধরে বিকল কোটি টাকার সেচপাম্প, কৃষকদের নাভিশ্বাস
- ৫ বরিশালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু