৯ ঘণ্টা পর শরীয়তপুরে ফেরি চালু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যাওয়া শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এরআগে রোববার রাত ১১টা থেকে ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, রোববার রাত ১১টার দিকে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সোমবার সকাল ৮টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল শুরু করে। ফেরি চলাচল বন্ধ থাকায় আড়াই শতাধিক ট্রাক ও বাস আটকে আছে শরীয়তপুরের ইব্রাহিমপুর ঘাট এলাকায়।এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
ছগির হোসেন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত