খুলনায় হরিণের চামড়া ও মাথা উদ্ধার
খুলনায় পৃথক অভিযান চালিয়ে ২টি হরিণের চামড়া ও ১টি হরিণের মাথা, ৫০০ কেজি কাকড়া ও ৫০ হাজার পিস বাগদা পোনা আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বাহিনী জেলার দাকোপ থানার কালাবগী খাল এলাকা থেকে হরিণের চামড়া ও মাথা উদ্ধার করে।
এছাড়া পৃথক অভিযানে জেলার কয়রা থানার জোড়শিং এলাকাধীন সাতবাড়িয়া নদী থেকে ৫০০ কেজি কাকড়া ও ৫০ হাজার পিস বাগদা পোনা আটক করে।
কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, কোস্ট গার্ড টহল দলের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া, কাকড়া ও বাগদা পোনা পাচারকারি দল মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত হরিণের চামড়াগুলো ও মাথা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর এবং কাকড়া ও বাগদা পোনাগুলো স্থানীয় বনবিভাগের উপস্থিতে জলজ স্থানে অবমুক্ত করা হয়েছে।
হান্নান আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি