ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার উপজেলার মাহমুদপুর ও ফতেহপুর এলাকায় শিশু দুটির মৃত্যু হয়। নিহতরা হলো- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরদাসদী এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে আনাছ (২) একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকার আতাবুরের ছেলে জোনায়েদ (৩)।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম

আরও পড়ুন