ধর্মীয় অনুভূতিতে আঘাত : বেনাপোলে গ্রেফতার যুবক
বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট নিয়ে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন জুয়েল চন্দ্র শীল (২৬) নামের এক যুবক। কিন্তু তিনি জানেন না তার নামে দেশের সকল ইমিগ্রেশনে রেড এলার্ট রয়েছে। ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দেয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ফেনী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় এতদিন তিনি পলাতক ছিলেন।
জুয়েল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরলক্ষ্মী গ্রামের বেজু কুমার শীলের ছেলে।
ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, ফেনী সদর থানায় জুয়েল চন্দ্র শীলের নামে একটি মামলা রয়েছে। যার নং- ৩৯ তারিখ-১৫/০২/১৫। ওই মামলায় দীর্ঘদিন ধরে জুয়েল চন্দ্র শীল পলাতক ছিলেন। তিনি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন সে জন্য বিভিন্ন স্থল ও বিমান পথে তার নামে রেড এলার্ট জারি করে পুলিশ। পরে মামলার ব্যাপারে নিশ্চিত হয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জুয়েল চন্দ্র শীলের নামে ফেনি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। তাকে দীর্ঘদিন গ্রেফতার করতে না পেরে দেশের সকল ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়।
তিনি আরও জানান, আদালতের মাধ্যমে জুয়েল চন্দ্র শীলকে ফেনীতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়েল চন্দ্র শীলকে গ্রেফতারের খবর ফেনী সদর থানায় জানানো হয়েছে। শনিবার সকালে তাকে যশোর আদালতে হাজির করা হবে।
জামাল হোসেন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ
- ২ তিন দফা জানাজা শেষে জামায়াত নেতা বাদলের দাফন সম্পন্ন
- ৩ পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট আদায়, পোস্ট মাস্টার বলছেন ভিত্তিহীন
- ৪ নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে
- ৫ বিএনপিতে যোগ দিলেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী