ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় হামের রোগী ৯ শিশু, হাসপাতালে ভর্তি ৩

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০২ এপ্রিল ২০২৬

গাইবান্ধা জেলায় হামে আক্রান্ত হয়েছে ৯ শিশু। এর মধ্যে তিনজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে এ তথ্য জানা গেছে।

সকালে হাসপাতালে ঘুরে দেখা গেছে, হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়াদের মধ্যে তিনজনই শিশু। তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ওয়ার্ডে বিশেষ আইসোলেশন তৈরি করা হয়েছে। সেখানে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসা রোগীদের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে। নিবিড় পর্যবেক্ষণে রেখে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামের আরিফ মিয়ার শিশু ছাব্বির (৬), গাইবান্ধা সদর উপজেলার শিবপুরে বেলালের শিশু তাসিন (৪), মালীবাড়ী শরীফের শিশু মারুফ (৫)। এছাড়া ৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

অভিভাবকরা জানায়, প্রথমে সর্দি, জ্বর ও পাতলা পায়খানা শুরু হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন তারা, পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

হামের রোগী মারুফের বাবা শরিফ বলেন, গত আটদিন আগে জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিয়ে ভালে না হওয়ায় পরে হাসপাতালে ভর্তি করাই। এখন মোটামুটি রোগী ভালো আছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিফ বলেন, হামের লক্ষণ নিয়ে এসেছে ৯ জন রোগী। তারা সবাই শিশু রোগী। ৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি গেছে। আর তিন রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা আক্রান্ত হয়ে আসছেন তাদেরকেও আমরা আলাদা রাখছি। অন্য রোগীর সংস্পর্শে গেলে সেটি ছড়ানোর শঙ্কা রয়েছে। তাই বিশেষ আইসোলেশন তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। এছাড়া আমাদের শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের ধরণ দেখে নিয়মিত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

আনোয়ার আল শামীম/এনএইচআর/এএসএম

টাইমলাইন

  1. ০৩:২৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬ ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ২৬ জন ভর্তি
  2. ০৩:১৮ পিএম, ০২ এপ্রিল ২০২৬ গাইবান্ধায় হামের রোগী ৯ শিশু, হাসপাতালে ভর্তি ৩
  3. ০১:০৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম আক্রান্ত শিশুর মৃত্যু
  4. ১০:০২ এএম, ০২ এপ্রিল ২০২৬ নবজাতকের হাম আতঙ্ক, যা করবেন অভিভাবক
  5. ০৮:৫৫ পিএম, ০১ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন রোগী ১৮
  6. ০৭:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬ রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন
  7. ০৫:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
  8. ০৫:৩৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
  9. ০৩:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
  10. ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
  11. ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
  12. ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
  13. ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
  14. ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
  15. ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
  16. ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
  17. ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
  18. ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
  19. ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
  20. ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
  21. ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
  22. ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
  23. ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
  24. ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
  25. ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
  26. ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
  27. ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
  28. ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
  29. ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
  30. ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
  31. ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
  32. ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
  33. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
  34. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
  35. ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
  36. ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
  37. ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
  38. ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
  39. ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
  40. ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়