কবিয়াল বিজয় সরকারের জন্মদিন মঙ্গলবার
‘এই পৃথিবী যেমন আছে, তেমনিই ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে’ জনপ্রিয় এই গানের রচয়িতা, সুরকার ও জারিগায়ক কবিয়াল বিজয় সরকারের ১১৬তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)।
মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত অসাম্প্রদায়িক চেতনার এই চারণকবি ১৯০৩ সালের এ দিনে নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।
কবির জন্মজয়ন্তী উপলক্ষে তার জন্মস্থানে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তার জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও থাকবে কবিগান, জারিগান ও বিজয়গীতি পরিবেশনা। বার্ধক্যজনিত রোগে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে পরলোকগমন করেন এই কবি।
হাফিজুল নিলু/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে