‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ রাঙ্গামাটিতে সভা
‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ দাবিতে অনলাইনে আবেদনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বহুজাতিক কোম্পানি প্রাণ-গ্রুপের সহযোগিতায় জাগো নিউজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার বিকেল ৪টায় রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটিতে ভোট দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

জাগো নিউজের জেলা প্রতিনিধি সুশীল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলেয়মান ও রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙ্গামাটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম। এছাড়াও অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, জাগো নিউজের এ উদ্যোগ বিশাল এবং গর্বের। এটি বাঙালি জাতির প্রাণের দাবি। তিনি দাবিটির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এর সফল-স্বার্থক বাস্তবায়নে শহর ও জেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে অনলাইনে ভোট দেয়ার আহ্বান জানান।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, জাগো নিউজের এ মহতী উদ্যোগে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকককে এগিয়ে আসা উচিত। এটি সময়ের দাবি। দাবিটি আদায়ে গোটা জাতিকে একীভূত হওয়ার আহ্বান জানান তিনি।
সুশীল চাকমা/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ