স্ত্রীকে হত্যার পর বাবাকে পালাতে বললেন ছেলে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মীম আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী রেজাউল করিম (২৭) আত্মহত্যা করেছেন। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন রেজাউল করিম। পরে পুলিশ তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়।
নিহত মীম আক্তার সুনামগঞ্জের ধর্মপাশা থানার হলুদিয়াকান্দী গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
আর রেজাউল করিম জামালপুর সদর থানাধীন শ্রীবাড়ি গ্রামের জামালউদ্দিনের ছেলে।
নিহত মীম আক্তারের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, তিন বছর আগে দুইজন প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় বসবাস শুরু করেন তারা। ২/৩ দিন আগে শিমরাইল উত্তরপাড়া ওয়াসিম মিয়ার ভাড়া বাড়িতে ভাড়ায় ওঠেন তারা। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) মো. শরফুদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে মীমকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল। স্ত্রীকে হত্যার পর রেজাউল তার বাবাকে ফোন করে হত্যার কথা স্বীকার করেন এবং পালিয়ে যেতে পরামর্শ দেন। এরপর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে রেজাউলের বাবা জামাল উদ্দিন ঘটনাস্থলে এসে ছেলের বউয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তিনি আরও জানান, রেজাউল স্থানীয় সুগন্ধা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোজাম্মেল ওই ক্লিনিক থেকে তাকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে রেজাউল করিমের মৃত্যু হয়।
হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার