চট্টগ্রামে জামায়াত নেতা নুরুল আলম গ্রেফতার
চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা কাজী নুরুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জামায়াত নেতা কাজী নুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে লোহাগাড়া ও সাতকানিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসের ভাংচুর ও নাশকতা মামলায় কাজী নুরুল আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি জানান, নুরুল আলম চৌধুরীকে দীর্ঘদিন ধরে পুলিশ গ্রেফতার করার চেষ্টা চালিয়ে আসছিলো। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব