মুন্সীগঞ্জে ১ মণ জাটকা জব্দ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া বাজার এলাকা থেকে ১ মণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাটকাগুলো জব্দ করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা নাছির উদ্দিন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে চিতলিয়া বাজারে মাছ বিক্রি করা অবস্থায় শাহাজাহান (৪০) ও মো. রাসেল (২৯) নামে দুই বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদেরকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৪০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীর তীরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত