চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠন ‘দিন ফর এক্সট্রিম’এর ৭ সদস্য আটক
চট্টগ্রাম নগরীতে ‘দিন ফর এক্সট্রিম’নামে নতুন জঙ্গি সংগঠনের খোঁজ পেয়েছে র্যাব-৭। শুক্রবার রাতে নগরীর কোতয়ালি থানার আনন্দবাগ এলাকা থেকে সংগঠনটির ৭ সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি বই উদ্ধার করা হয়।
র্যাব-৭'র সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. তামিম (২৯), মো. আজফার (২১), মো. ইমরান (২৭), মো. পলাশ (২৮), মো. রিদওয়ান (২৭), এস এম জাওয়াদ (২৬) ও মো. মুনতাসির (২৬)।
এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা