ছুটিতে এসে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ছোট সাদিপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুম রতন (২৮) নামে এক সৌদী আরব প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম উপজেলার মুক্তিশপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গত ৩ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন ও ছুটি শেষে শুক্রবার তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে গাড়ির তেলের জন্য মাসুম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সোনাখালি দিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাচ্ছিল। পথে মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় অতিক্রমের সময় কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান মাসুমের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে এবং দুঘর্টনায় কবলিত মোটরসাইকেল উদ্ধার করে। তবে চালক পলাতক রয়েছে।
মো. শাহাদাত হোসেন/আরএ/পিআর